শিশুদের গেম থেকে জুয়ার বিজ্ঞাপন সরালো অ্যাপল

১ নভেম্বর, ২০২২ ১৫:৩৯  
বিষয়টি যখন শিশুদের, তখন ব্যবসা প্রধান কোনো বিষয় নয়। তেমনটাই প্রমাণ করলো অ্যাপল। কুপার্টিনোর প্রযুক্তি জায়ান্টটি তার অ্যাপ স্টোর থেকে জুয়া সম্পর্কিত বিজ্ঞাপনগুলো বন্ধ করেছিলো আগেই। এবার বাচ্চাদের গেম অ্যাপ বিভাগ থেকে এই ধরনের বিজ্ঞাপনগুলোও সরিয়ে দিয়েছে কোম্পানিটি। অ্যাপল জানিয়েছে, এই পরিবর্তনটি অস্থায়ীভাবে এবং ডেভেলপারদের অভিযোগের ভিত্তিতেই করা হয়েছে। অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, এটি অস্থায়ীভাবে শিশুদের গেমিং বিভাগের পাশে উপস্থিত জুয়া অ্যাপের সাজেশনগুলো সরিয়ে দিয়েছে। তার বদলে কোম্পানিটি এই সপ্তাহে মঙ্গলবার থেকে অ্যাপ স্টোরে বিজ্ঞাপনের জন্য একটি নতুন স্থান চালু করেছে। জুয়ার প্রতি যাতে ব্যবহারকারীরা মোহগ্রস্ত না হন, তার জন্য ডিজাইন করা একটি অ্যাপ ‘জ্যাকপট ওয়ার্ল্ড’ এর রিকোভারি মি বিভাগের নীচে সাজেশন দেখানো হচ্ছিলো। তারপরই বুধবার টুইটারে বিষয়টি প্রকাশ করা হয়েছিলো। অন্য একজন টুইটার ব্যবহারকারী একই পৃষ্ঠায় ঘোড়া বাজি অ্যাপের জন্য একটি বিজ্ঞাপন খুঁজে পেয়েছেন। অন্যান্য টুইটার ব্যবহারকারীরা শিশুদের গেম বিভাগে তালিকাভুক্ত ক্রীড়া বাজি এবং জুয়ার বিজ্ঞাপন দেখেছেন। এরপরে ওই একই সপ্তাহে বেশ কয়েকটি অ্যাপ ডেভেলপাররা টুইটারের মাধ্যমে জুয়ার বিজ্ঞাপনের বিরুদ্ধে টুইটারের কাছে অভিযোগ দায়ের করে। তড়িঘড়ি ব্যবস্থা নেয় অ্যাপল। সংস্থাটি একটি বিবৃতি জারি করে বলেছে যে, তারা অস্থায়ীভাবে শিশুদের গেমিং বিভাগের পাশে উপস্থিত জুয়া অ্যাপগুলির যাবতীয় সাজেশন সরিয়ে দিচ্ছে। ডিবিটেক/বিএমটি